শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ৩০-০৩-২০২৬ ০৭:১৯ অপরাহ্ন |
অধিদপ্তর সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে ঘোষের হাট এলাকায় ‘রাসেদ গাজী ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানে ডিজেল বিক্রির কোনো রেজিস্ট্রার ও মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মহামায়া বাজার সংলগ্ন এলাকায় ‘রহিম গাজী ট্রেডার্স’কে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘বিসমিল্লাহ পোল্ট্রি’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত চাঁদপুর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
জরিমানাকৃত প্রতিষ্ঠান গুলো হলো রাসেদ গাজী ট্রেডার্স (৪,০০০/-), রহিম গাজী ট্রেডার্স (৪,০০০/-) ও বিসমিল্লাহ পোল্ট্রি (২,০০০/-)। মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে তেল বিক্রি ও ক্রয়-বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম সহায়তা করেন।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করে। তিনি আরও জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া