মতলবে শ্রমিক হত্যার রহস্য উদঘাটন: পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন

  

মতলবে শ্রমিক হত্যার রহস্য উদঘাটন: পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড

মিজানুর রহমান
০১-০৪-২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
মতলবে শ্রমিক হত্যার রহস্য উদঘাটন: পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকায় গরুর খামারের এক বয়োবৃদ্ধ শ্রমিক হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় মতলব দক্ষিণ থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তিনি জানান, উপজেলার নারায়ণপুর গ্রামের ‘এমএসপি এগ্রো’ নামের একটি গরুর খামারে সাগর হোসেন ও মনজুর আহমেদ দীর্ঘদিন ধরে বেতনভুক্ত শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। গত রবিবার রাত ১২টার পর কোনো এক সময় মনজুর আহমেদকে হত্যা করা হয় এবং একই রাতে অভিযুক্ত সাগর হোসেন পালিয়ে যায়। নিহত মনজুর আহমেদ মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাড়ৈগাঁও গ্রামের মৃত কালু শেখের ছেলে। অপরদিকে অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বরের ছেলে। রবিবার সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে সাতক্ষীরা থেকে মূল আসামি সাগর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় সে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশ জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন স্বীকার করেছে যে, সে লোহার অ্যাঙ্গেল দিয়ে মনজুর আহমেদের মাথার পেছনে আঘাত করে হত্যা করে। দীর্ঘদিনের পারস্পরিক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও সে জানায়। খামারে থাকা সিসিটিভি ফুটেজেও ঘটনার প্রমাণ মিলেছে। এ ঘটনায় ২৯ মার্চ ভুক্তভোগী পরিবার সাগর হোসেনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

মিজানুর রহমান ০১-০৪-২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া