পুরোনো মামলার ফাঁদে যুবদল-ছাত্রদল, ৬ জন কারাগারে
৩১ মে, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন

  

পুরোনো মামলার ফাঁদে যুবদল-ছাত্রদল, ৬ জন কারাগারে

মিজানুর রহমান
০৪-০৪-২০২৬ ০১:২০ অপরাহ্ন
পুরোনো মামলার ফাঁদে যুবদল-ছাত্রদল, ৬ জন কারাগারে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থানায় দায়ের করা ১৩ বছর আগের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে চাঁদপুর অতিরিক্ত জেলা জজ আদালত-২ এ তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেল হাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন— মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসান, জুয়েল ও আদর। মামলার বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় বাইশপুর গ্রামের শরীফ হোসেন একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মিরাজ মাহমুদ জিসান, রাশেদুজ্জামান টিপু, শরীফ উল্লাহ টিটু, রেহান উদ্দিন রাজনসহ ১২/১৩ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় আসামিরা নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ অবস্থায় বুধবার (১ এপ্রিল) তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর। তারা এক বিবৃতিতে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

মিজানুর রহমান ০৪-০৪-২০২৬ ০১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 52 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া