কেক কেটে ৪৩ বছর পূর্তি উদযাপন ন্যাশনাল ব্যাংকের নতুন বাজার শাখায়
০৩ এপ্রিল, ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন

  

কেক কেটে ৪৩ বছর পূর্তি উদযাপন ন্যাশনাল ব্যাংকের নতুন বাজার শাখায়

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০২-০৪-২০২৬ ০১:২০ অপরাহ্ন
কেক কেটে ৪৩ বছর পূর্তি উদযাপন ন্যাশনাল ব্যাংকের নতুন বাজার শাখায়
কেক কেটে ৪৩ বছর পূর্তি উদযাপন ন্যাশনাল ব্যাংকের নতুন বাজার শাখায়

ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার ৪৩ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে চাঁদপুর নতুন বাজার শাখায় কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ব্যাংকের সেবা ও গ্রাহক প্রতি অঙ্গীকারের স্বীকৃতিতে আয়োজনটি ছিল আনন্দমুখর ও উদযাপনমূলক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানাজার- সাইফুল ইসলাম, ইসলামিয়া বস্ত্র বিতানের প্রোপাইটর- লায়ন কামরুল হাসান, প্রিয়াঙ্গনের প্রোপাইটর- শম্ভু পোদ্দার, ইও ও অপারেশন্স ম্যানাজার- মোঃ রেজাউল করিম, ইও- মোঃ কামাল হোসেন, এফ ইও- মোঃ শামসুল ইসলাম, জেও- লুবাবা জেরিন চৌধুরী, এফ ইও- মোঃ কামাল হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এছাড়া শাখার নিয়মিত গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরাও অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদযাপনে অংশগ্রহণ করেন।

কেক কাটা কার্যক্রমটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়। ব্যাংকের কর্মকর্তা ও উপস্থিত গ্রাহকরা একত্র হয়ে ৪৩ বছরের দীর্ঘ সাফল্য উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই ব্যাংকের গ্রাহক সেবা এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি আগামীদিনে আরও উন্নত গ্রাহক সেবা প্রদানের জন্য নানা উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানটি ছিল নতুন বাজার শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মিলিত আনন্দের উৎসব, যা শাখার সামাজিক ও ব্যবসায়িক পরিবেশকে আরও সুদৃঢ় করবে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০২-০৪-২০২৬ ০১:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া