শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৪-০৪-২০২৬ ০৭:৩২ অপরাহ্ন |
হাসপাতাল সূত্রে জানা গেছে, পাশের কচুয়া উপজেলার ৪৫ বছর বয়সী এক নারী গত ৩-৪ মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও তীব্র ব্যথা অনুভব করছিলেন। স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রথমে ধারণা করা হয়েছিল তার পেটে তরল জমেছে (Ascites)। তবে উন্নত রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান করা হলে পেটে বিশাল একটি টিউমারের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আরিফ উল হাসান জানান "রোগীর শারীরিক অবস্থা ও পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে আমরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমারটি সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে। টিউমারটির বিশাল আকার দেখে আমরাও কিছুটা বিস্মিত হয়েছি। বর্তমানে রোগী নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।"
এদিকে, সফল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে রোগীর পরিবারের সদস্যরা গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন এবং গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
বিষয়টি নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, "রোগীর পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি না দেখে বিস্তারিত মন্তব্য করা কঠিন। তবে মফস্বল পর্যায়ের হাসপাতালে ৮ কেজির বেশি ওজনের টিউমার অপসারণ করা নিঃসন্দেহে একটি বড় ঘটনা।"
উল্লেখ্য যে, এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া ডা. মো. আরিফ উল হাসান এর আগেও নিজের চিকিৎসা দক্ষতার জন্য আলোচনায় এসেছিলেন। ২০২৪ সালের এপ্রিলে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি আস্ত ডাব কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই বের করে এনে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন তিনি। মফস্বল এলাকায় জটিল সব কেস সফলভাবে সম্পন্ন করায় স্থানীয়দের কাছে তিনি বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া