"সুস্থ প্রজন্ম গড়তে টিকাদান কার্যক্রম জোরদার" জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান...
০৮ এপ্রিল, ২০২৬ ০১:৫৬ পূর্বাহ্ন

  

"সুস্থ প্রজন্ম গড়তে টিকাদান কার্যক্রম জোরদার" জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান...

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৫-০৪-২০২৬ ০২:৪৫ অপরাহ্ন
"সুস্থ প্রজন্ম গড়তে টিকাদান কার্যক্রম জোরদার" জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান...
সদর-হাইমচর ও চাঁদপুর পৌরসভায় বিশেষ নজর: চাঁদপুরে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু

"সুস্থ প্রজন্ম গড়তে টিকাদান কার্যক্রম জোরদার" জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান...

মো: সবুজ গাজী।। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে চাঁদপুর জেলাতেও ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে শহরের রেলওয়ে ক্লাব রোড, বড় স্টেশন-মাদ্রাসা রোড উত্তর শ্রীরামদী প্রাইমারি স্কুল এলাকা এবং গোড়ামারা আশ্রয় প্রকল্পে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা এবং হাইমচর উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় হামের ঝুঁকি বেশি থাকায় টিকাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, এই তিনটি এলাকায় ৭২ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা তথ্য কর্মকর্তাদের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম ও নিরাপদ জাতি গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলা, হাইমচর উপজেলা এবং চাঁদপুর পৌরসভা এলাকার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৩০টি, হাইমচর উপজেলায় ১২৮টি এবং পৌরসভায় ৪০টিসহ মোট ৪৮৮টি অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খিমাদ্রি খীসা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আজম বীন আখতার, সিভিল সার্জন কার্যালয়ের এসআইএমও (ডব্লিউএইচও) ডাঃ মালিহা পারভীন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজ, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রাজু মিয়া এবং চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

কর্মসূচির সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য পূরণে সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৫-০৪-২০২৬ ০২:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 36 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া