সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে- উন্নয়ন ও শৃঙ্খলার বার্তা ডিসির...
০৮ এপ্রিল, ২০২৬ ০১:৫৮ পূর্বাহ্ন

  

সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে- উন্নয়ন ও শৃঙ্খলার বার্তা ডিসির...

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৫-০৪-২০২৬ ০৭:৫০ অপরাহ্ন
সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে- উন্নয়ন ও শৃঙ্খলার বার্তা ডিসির...
চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে- উন্নয়ন ও শৃঙ্খলার বার্তা ডিসির...

মোঃ সবুজ গাজী।। চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

সভায় জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে জ্বালানি ইস্যু জাতীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপটে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাস্তবে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি জানান, গত মার্চ মাসে আগের বছরের তুলনায় প্রতিদিন গড়ে প্রায় ৮০০ মেট্রিক টন বেশি ডিজেল এবং ২১৯ মেট্রিক টন বেশি অকটেন সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের মূল কারণ সরবরাহ ঘাটতি নয়, বরং অতিরিক্ত মজুদ করে রাখার প্রবণতা। এ ধরনের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

জাটকা সংরক্ষণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, গত দুই মাস ধরে অবৈধ জাটকা আহরণ রোধে অভিযান চলমান রয়েছে এবং এটি আরও জোরদার করা হবে। এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন প্রশাসনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তিনি বলেন, সামনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে চাঁদপুর জেলার একটি সুনাম রয়েছে। বিশেষ করে শিক্ষামন্ত্রীর এখন আমাদের জেলার আর বিগত দিনে ওনার নেতৃত্বে নকল প্রতিরোধ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এ জেলার অর্জন প্রশংসনীয়। সেই ধারাবাহিকতা বজায় রাখা এখন আমাদের নৈতিক দায়িত্ব। জেলা প্রশাসক আরও বলেন, এবারের এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক বলেন, প্রশাসনের দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি তার দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালনই তার মূল অঙ্গীকার এবং চাঁদপুরেও এর ব্যত্যয় ঘটবে না। তিনি জানান, পরিবেশ সুরক্ষায় তার বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পলিথিন ব্যবহার বন্ধে অভিযান এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন। এসব ক্ষেত্রে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া তিনি বলেন, চাঁদপুরের শিল্প-সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। সংস্কৃতি, ক্রীড়া ও ধর্মীয় চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন, মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলে একটি আধুনিক ও উন্নত চাঁদপুর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) লুৎফর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি- সোহেল রুশদী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক- এম এ লতিফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি- ইকবাল বীন বাশার, শরীফ চৌধুরী, রহিম বাদশা, ইকবাল পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, নির্বাহী সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক- অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, সময় টিভির জেলা প্রতিনিধি- ফারুক আহম্মেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি- আলম পলাশ, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি- অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক- আব্দুর রহমান, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক- তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি- মো: ইলিয়াসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৫-০৪-২০২৬ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া