"প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ"—ডিসি আহমেদ জিয়াউর রহমান
১৬ এপ্রিল, ২০২৬ ০২:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

"প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ"—ডিসি আহমেদ জিয়াউর রহমান

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৮-০৪-২০২৬ ০৪:২২ অপরাহ্ন
"প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ"—ডিসি আহমেদ জিয়াউর রহমান
চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন

"প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ"—ডিসি আহমেদ জিয়াউর রহমান

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় "উদ্ভাবনের বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, চাঁদপুর সদর-এর বাস্তবায়নে ৮-৯ এপ্রিল দুই দিন ব্যাপী এ কর্মসূচি উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেন, শুধু পড়াশোনা করলেই একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারে না; এর পাশাপাশি প্রয়োজন নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের চর্চা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা বিভিন্ন স্টলে উদ্ভাবনমূলক কাজ উপস্থাপন করেছ, তোমাদের চিন্তাধারা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। তোমাদের প্রদর্শনীগুলোতে দেশের বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতা ফুটে উঠেছে, যা ভবিষ্যতের উন্নয়ন ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলা, নিয়মিত খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম মনকে প্রফুল্ল রাখে এবং একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। তোমরা একা বা দলবদ্ধভাবে ইতিবাচক কাজে যুক্ত থেকে নিজেদের মানসিক বিকাশ নিশ্চিত করবে।

এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। তাই নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস.এম.এন জামিল হিকমা এর সভাপতিতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট- উজালা রানী চাকমা। উপজেলা কৃষি কর্মকর্তা- তপন রায়।

চাঁদপুর সদর উপজেলা এসি ল্যান্ড- বাপ্পি দত্ত, এর সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- মো: জাকির হোসেন।

উক্ত অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি বিভিন্ন স্কুলের এবং কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনাময় বিভিন্ন প্রযুক্তি গত কাজ স্টল ঘুরে দেখেন, এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৮-০৪-২০২৬ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 47 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া