শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৯-০৪-২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ৩ ঘটিকার সময় চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ৫২ নং মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন -অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি- কাউসার হামিদ। তিনি বলেন, একটি শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, বরং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তাদের মেধা, মনন ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আজকের এই শিশুরাই আগামীর দেশ গড়ার কারিগর, তাই তাদেরকে সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, শিক্ষক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শিশুদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন, যা তাদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ নিশ্চিত করে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সুন্দর, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে শিশুদের সঠিকভাবে গড়ে তোলার বিকল্প নেই।
তিনি এ মহৎ আয়োজনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মো: ইয়াসিন খান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক- রাবেয়া বেগম, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি- মো: ফারুক খান, বিশিষ্ট সমাজসেবক- শফিকুর রহমান ফিরোজ পাটোয়ার, মোজাম্মেল হোসেন ভুট্টু, নূর মোহাম্মদ রনি।
অত্র বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি- মো: আল-আমিন মিয়া এর সঞ্চালনায়, আর উপস্থিত ছিলেন- মো: রাজন গাজী, মশিউর রহমান গাজী, দীন মোহাম্মদ, ডা: সবুজ, মেহেদী হাসান মিশর সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
প্রতি বছরের ন্যায় প্রতি ক্লাসে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দেন, অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার ম্যানাজার- হাসান সিদ্দিক (হীরা)।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া