শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ১০-০৪-২০২৬ ০৭:১০ অপরাহ্ন |
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন পর্বে জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ চাঁদপুর জেলার একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আমি তোমাদের মাঝে প্রীতিলতা, নজরুল ও রবীন্দ্রনাথের প্রতিচ্ছবি দেখতে চাই। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই আগে পড়াশোনা তারপর খেলাধুলা পরে অন্যান্য কার্যক্রমে মনোযোগ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশও জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দক্ষ করার জন্য লেখাপড়ার পাশাপাশি বিদেশী ভাষার জন্য প্রদত্তন করতে যাচ্ছে।
এসময় তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ধরনের কেউ থাকলে তাৎক্ষণিকভাবে আমাদের জানালেই হবে মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিল গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক পৌর বিনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শেখ সালমান, ১৪নং ওয়ার্ড বিএনপির (সাবেক) সভাপতি মহসিন মজুমদার লিটন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল ও সাধারন সম্পাদক আলমগীর পাটোয়ারী ও সাংঠনিক হান্নান বেপারী,১৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক পালোয়ান, মোঃ রুবেল ঢালী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পালোয়ান, শাহআলম মজুমদার,১৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফরহাদ মাল সহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেন, কলেজর শিক্ষক জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন, হুমায়ুন কবির, রাসেল, প্রণব কুমার দে, নাসরিন আক্তার। বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃমাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষিকা রাবেয়া আক্তার, রোকসানা খানম,মোঃ মাসুদুর রহমান,মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুব হাসান, অজয় কুমার চন্দ, মোঃ নজরুল ইসলাম, ওমর হোসাইনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া