এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এল দুই জাহাজ, পথে আরও তিনটি
১৬ এপ্রিল, ২০২৬ ০২:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এল দুই জাহাজ, পথে আরও তিনটি

চট্টগ্রাম ব্যুরো:
১৩-০৪-২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন
এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এল দুই জাহাজ, পথে আরও তিনটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজি (তরল পেট্রোলিয়াম গ্যাস) বোঝাই দুটি জাহাজ পৌঁছেছে। একইসঙ্গে আরও অন্তত তিনটি গ্যাসবাহী জাহাজ আসার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে ‘ডিএল লিলি’।

এছাড়া ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস ক্যারেজ’। জাহাজ দুইটি বহির্নোঙরের চার্লি ও ব্রাভোতে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’। সোমবার (১৩ এপ্রিল) মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসবে ‘পল’।

বুধবার (১৫ এপ্রিল) অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশে ঢুকবে ‘মারান গ্যাস হাইড্রা’। শনিবার (১৮ এপ্রিল) আসবে এলএনজিবাহী ‘লবিটো’।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটাতে বিভিন্ন দেশ থেকে তেল-গ্যাস আমদানি করছে সরকার।


চট্টগ্রাম ব্যুরো: ১৩-০৪-২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 15 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া