ক্রীড়াপ্রেমীদের মাঝে আশা জাগালেন গাজী মোঃ জয়নাল আবেদীন
১৬ এপ্রিল, ২০২৬ ০৪:২৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ক্রীড়াপ্রেমীদের মাঝে আশা জাগালেন গাজী মোঃ জয়নাল আবেদীন

মিজানুর রহমান
১৫-০৪-২০২৬ ০৭:১৬ অপরাহ্ন
ক্রীড়াপ্রেমীদের মাঝে আশা জাগালেন গাজী মোঃ জয়নাল আবেদীন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী বহরী এলাকায় সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে “উপাদী বহরী একতা স্পোর্টিং ক্লাব”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিকে ঘিরে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ গাজী এবং সহ-সভাপতি মোঃ ফাহিম খান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল মিয়াজী এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ হোসেন রানা। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে পারভেজ আহম্মেদ হাছিব এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মোঃ আমিন প্রধান দায়িত্ব পেয়েছেন। আয়োজক সম্পাদক হিসেবে মোঃ শান্ত গাজী, সহ-আয়োজক সম্পাদক মোঃ রবিউল প্রধান, ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মোঃ জনি গাজী দায়িত্ব পালন করবেন। শৃঙ্খলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সালাম প্রধান রাকিব। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ রাকিব মুন্সি এবং সহ-উপদেষ্টা হিসেবে মোঃ সিয়াম পাটোয়ারী। উপাদী গাজী দুরন্ত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা গাজী মোঃ জয়নাল আবেদীন নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ক্রীড়ার বিকল্প নেই। আমি আশা করি, একতা স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “এই ধরনের উদ্যোগ গ্রামবাংলার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, তাহলেই একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।” নবগঠিত কমিটির সদস্যরাও ক্লাবের সার্বিক উন্নয়ন এবং ক্রীড়ামুখী কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে এলাকার যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মিজানুর রহমান ১৫-০৪-২০২৬ ০৭:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 5 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া