চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান
১৬ এপ্রিল, ২০২৬ ০৪:২৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৬-০৪-২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন
চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান
চাঁদপুরের প্রাথমিক শিক্ষার্থীদের মেধা উন্নয়নের লক্ষ্যে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদ, ক্রেস্ট ও সম্মানী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা তালিকায় স্থান পাওয়া ২৩০ জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা প্রদান করা হয়। ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বাবুল চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোঃ আইয়ুব খান। তিনি তার বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোস্তফা ফারুক, মোঃ রকিবুল হাসান, মোঃ সোহাগ হোসেন, মোঃ সুলতান আহমেদ, মোঃ মনির হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান খান, বিজয় নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক, তরুন সমাজ সেবক ফাহিম খান ইকবাল খানসহ সুধীজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক কারিকুলাম ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ অতিথি পরিচালকদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেন। অনুষ্ঠানের শেষে সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৬-০৪-২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া