চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ জন হাসপাতালে
০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ জন হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো:
১৬-০৪-২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ জন হাসপাতালে

চট্টগ্রাম নগরীর আরও ১৫ জনকে হামের উপসর্গ নিয়ে আসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। সবাই চট্টগ্রাম মহানগর এলাকায় বসবাস করেন। উপজেলাগুলোতে এসময় নতুন কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো রোগীর হাম শনাক্ত হয়নি। তবে এখন পর্যন্ত জেলায় মোট ৩৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে ২৬ জন মহানগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নতুন করে চারটি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৪১৩টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো। চিকিৎসা শেষে এখন পর্যন্ত ২০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


চট্টগ্রাম ব্যুরো: ১৬-০৪-২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 117 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া