আমরা নিরপেক্ষ, কারও প্ররোচনায় কাজ করব না: চট্টগ্রাম জেলা প্রশাসক
১৬ এপ্রিল, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আমরা নিরপেক্ষ, কারও প্ররোচনায় কাজ করব না: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো:
১৬-০৪-২০২৬ ০৯:১০ অপরাহ্ন
আমরা নিরপেক্ষ, কারও প্ররোচনায় কাজ করব না: চট্টগ্রাম জেলা প্রশাসক

প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষ এবং কারও প্ররোচনায় তারা কোনো কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যারা ২৪-এর আন্দোলনে সেদিন জনরোষের আওতায় পড়েছিলেন, তারা সেদিন যে কষ্টটা পেয়েছেন, ভবিষ্যতে যেন সে ধরনের কোনো চিত্র আর না আসে।

তিনি আরও বলেন, আমরা হয়তো মনে করতে পারি আমাদের মতো অনেকে ঘরে ছিল না, তাই আমাদের কিছু হবে না; কিন্তু অনেকের অনেক কিছু হয়েছে। আমরা নিরপেক্ষ, আমরা কারও প্ররোচনায় কোনো কাজ করব না। যে অপরাধ করবে সেই অপরাধী, সেই ধারণা আমাদের মধ্যে পোষণ করতে হবে। যদি সেটি না করতে পারি, তাহলে আমরা পবিত্র যে পোশাক পরেছি, সেটার প্রতি সদাচরণ হবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশের উদ্দেশে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনের বাইরে কাউকে সুযোগ-সুবিধা দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তবে তিনি সরকারি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদের কাছে যারা আসবে, আপনারা তাদের কথা দয়া করে শুনবেন এবং তাদের সুপরামর্শ দেবেন, যাতে সেবাগ্রহীতারা কোনো দালালের খপ্পরে না পড়েন।

তিনি আরও বলেন, সেবাগ্রহীতারা আসলে তাদের সমস্যার সমাধান করতে পারেন বা না পারেন, ব্যস্ততার কোনো অজুহাত দাঁড় করাবেন না। বরং নিজেদের জ্ঞানের পরিসর থেকে তাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক বলেন, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। শ্রমিকের আড়ালে বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মিরসরাই উপজেলা ভূমি অফিস, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ এবং মিরসরাই থানার কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


চট্টগ্রাম ব্যুরো: ১৬-০৪-২০২৬ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: à¦†à¦²à¦†à¦®à¦¿à¦¨ ভূঁইয়া