শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২২-০৪-২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন |
তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহানুর বেপারী শানু। পথচলতি মানুষের একটু স্বস্তির জন্য তিনি আয়োজন করেন বিনামূল্যে শীতল পানীয় (শরবত) বিতরণের।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বাইতুল আমিন জামে মসজিদ মোড়ে এ আয়োজন করা হয়। এতে দুই সহস্রাধিক পথচারীকে শরবত পরিবেশন করা হয়।প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষদের মাঝে এই সামান্য উদ্যোগ যেন এনে দেয় বড় স্বস্তি।
এসময় শিশু, শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, রিকশাচালক ও সিএনজি চালিত অটোরিকশার চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতল পানীয়। কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহানুর বেপারী শানু নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন।
গণমাধ্যমকে তিনি জানান, তীব্র গরমে মানুষের কষ্ট লাঘবের ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসেবামূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শরবতের এক গ্লাস যেন কিছুক্ষণের জন্য হলেও স্বস্তি এনে দিয়েছে তাদের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন বাটু, প্রচার সম্পাদক আলআমিন, সাবেক যুগ্ম আহবায়ক মো. আউয়াল, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফজাল মাল, ৮ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য ফারুক ঢালী, সাজ্জাদ মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া