শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৩-০৪-২০২৬ ০৬:২২ অপরাহ্ন |
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সরেজমিন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের পুরনো এই খালটি নতুনভাবে খনন করে প্রাণ ফিরিয়ে আনছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ খোকন ভূঁইয়া জানান সরকারি কর্মসূচি আওতায় চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নারীর পুল থেকে পাঁচ নাম্বার ওয়ার্ডের ভিতর দিয়ে মোট পাঁচ কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এতে করে এই এলাকার কৃষিকাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে কাবিটা প্রকল্পের আওতায় খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদরের চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের মোট ১০ কিলোমিটার খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বালিয়া ইউনিয়নে ৫ কিলোমিটার এবং চান্দ্রা ইউনিয়নে পাঁচ কিলোমিটার খনন কাজ শুরু হয়েছে। এতে করে স্থানীয় কৃষক ও মৎস্য চাষীদের ব্যাপক উপকৃত হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া