শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৪-০৪-২০২৬ ০৮:১৭ অপরাহ্ন |
চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অসুস্থ নেতাকর্মী, মৃত নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ৭ নং ওয়ার্ডের মাদ্রাসা রোড লঞ্চঘাট রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া জামে মসজিদে ৭ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ায় ৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও তিনবারের কমিশনার আলী আহম্মেদ সরকারের সুস্থতা কামনা করা হয়, যিনি বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকারের সহধর্মিনী, যিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, এবং বিএনপি নেতা শিবির ছৈয়াল, যিনি হাত ভেঙে চিকিৎসাধীন আছেন—তাদের সকলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়াও ৭ নং ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ওয়ার্ডের অসুস্থ ব্যক্তিবর্গ এবং সমগ্র এলাকাবাসীর শান্তি, সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মোস্তফা মাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি- আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া