নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৮ ইভেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত...
৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৮ ইভেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত...

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
৩০-০৪-২০২৬ ০২:১৭ অপরাহ্ন
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৮ ইভেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত...
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৮ ইভেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৮টি ইভেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকার কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।

৮টি ইভেন্টের মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, সাঁতার, কাবাডি, দাবা, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন। প্রতিটি ইভেন্টে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে পরবর্তী ধাপের জন্য খেলোয়াড় বাছাই করা হয়।

বাছাই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা- হিমাদ্রি খীসা, পৌর নির্বাহী কর্মকর্তা- মুহাম্মদ নূর আজম শরীফ, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা- মো: নূরে আলমসহ ৮টি ইভেন্টের উপ-কমিটির সদস্যরা। তারা সার্বিক বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজকরা জানান, “স্বপ্নের পথে, বিজয়ের সাথে” প্রতিপাদ্যে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছে।

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন আগামী ২ মে বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে দেশের সকল জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর প্রতিযোগিতা একযোগে শুরু হবে।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ৩০-০৪-২০২৬ ০২:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 26 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া