মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ
০১ মে, ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০১-০৫-২০২৬ ০৪:১৪ অপরাহ্ন
মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ
মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেছে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১২২০।

শুক্রবার (১ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদপুর বাস টার্মিনাল থেকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন ও শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজিত মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ এর মূল কর্মসূচিতে যোগ দেয়।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, সভাপতি- বাবুল মিজি, সহ-সভাপতি- আহম্মদ মাঝি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক- নাছির গাজী, দপ্তর সম্পাদক- শাহাদাৎসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায়ও তারা অংশ নেন। অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০১-০৫-২০২৬ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 20 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া