দেশের শিক্ষার প্রসারে কিন্ডারগার্টেনের ভূমিকা গুরুত্বপূর্ণ: এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক
০৩ মে, ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

দেশের শিক্ষার প্রসারে কিন্ডারগার্টেনের ভূমিকা গুরুত্বপূর্ণ: এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০২-০৫-২০২৬ ১১:১৬ অপরাহ্ন
দেশের শিক্ষার প্রসারে কিন্ডারগার্টেনের ভূমিকা গুরুত্বপূর্ণ: এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক
দেশের শিক্ষার প্রসারে কিন্ডারগার্টেনের ভূমিকা গুরুত্বপূর্ণ: এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অভিষেক ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, বর্তমান সময়ে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা দেশের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বিদ্যালয়গুলোর সীমিত ধারণক্ষমতার কারণে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো দেশের আনাচে-কানাচে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করে দেশ-বিদেশে সুনাম অর্জন করছে।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে শিশুদের মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেছে। যারা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। শিক্ষার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে সরকারি মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং একটি ইপিজেড প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়ন হলে চাঁদপুরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য জেলার বাইরে যেতে হবে না।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা স্কুল শেষে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইল ফোন কী কাজে ব্যবহার করছে—এসব বিষয়ে সচেতন থাকতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পড়াশোনার বাইরে সন্তানদের অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে পড়তে না দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি মোবাইল ফোন আসক্তিকে সমাজের জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

এসময় তিনি আরও বলেন, সমাজের অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি- খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক- হযরত আলী, জেলা যুবদলের সভাপতি- মানিকুর রহমান মানিক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা- অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লায়ন গোলাম হোসেন টিটু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাসোসিয়েশনের জেলা ধর্ম বিষয়ক সম্পাদক- হাফেজ হাফিজুর রহমান এবং গীতা পাঠ করেন- কবিতা রানী সরকার।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক- সবুজ ভদ্রের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি দাস, মোঃ ইব্রাহিম মির্জা ও আশরাফুল জাওয়ান শাওলিন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ জাকির হোসেন, শিশু ও মহিলা সম্পাদক কবিতা সাহা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাহমুদা খানম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাহাদাত কায়সার শহীদ, ছাত্রকল্যাণ সম্পাদক সফিউল আলম স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান, সহ-অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ এবং সহ শিশু ও মহিলা সম্পাদক শতাব্দী আচার্যী।

অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এছাড়াও জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরে অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০২-০৫-২০২৬ ১১:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া