খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মেধা মননের সংস্কার হবেঃ শিক্ষামন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন

  

খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মেধা মননের সংস্কার হবেঃ শিক্ষামন্ত্রী

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০২-০৫-২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মেধা মননের সংস্কার হবেঃ শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ২ মে, ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে চাঁদপুরেও নতুন করে স্পোর্স ২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। এটি ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও উন্নয়নের একটি আধুনিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা।

শনিবার ২ মে বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ ন ম এহসালুল হক মিলন। এসময় তিনি বলেন, একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়ার বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছিলো। আজকে তার সুযোগ্য পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে সারা বাংলাদেশ থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান বিশ্বমানের খেলোয়ার তৈরি করবে। সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় হয়েছিল, মাদকাসক্ত হয়েছিল ফ্যাসিস্ট সরকার এ ব্যাপারে কার্যকরী সিদ্ধান্ত নেয়নি। আজকে প্রধানমন্ত্রীর তারেক রহমান চেয়েছেন আনন্দের মাধ্যমে শিক্ষা এবং খেলাধুলার মাধ্যমে শিশুদের জীবন যাপন করতে এই অনুষ্ঠানটি শুরু করেছেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তিন আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রা অব্যাহত থাকবে, পাশাপাশি এই নতুন পুরি স্পোর্টসের মাধ্যমে চাঁদপুর একটি মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ মুক্ত পরিবেশ গড়ে উঠবে।

চাঁদপুরের অতিরক্ত জেলা প্রশাসক নাজমুন নাহারের সবাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সলিমুল্লাহ সেলিম পুলুশ সুপার মোঃ রবিউল হাসান বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় দর্শক মন্ডলী উপস্থিত ছিলেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০২-০৫-২০২৬ ১১:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া