শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৫-০৫-২০২৬ ১০:২৪ অপরাহ্ন |
মঙ্গলবার (৫ মে) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ নাজমুল হুদা।
অভিযানে সাতবাড়িয়া গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা মোঃ অনিক (২১), পিতা- মোঃ আলমগীর, মাতা- শিউলি বেগম, তাকে- ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়। উল্লেখ্য, এলাকায় অনিক ‘মাদক সম্রাট’ নামে পরিচিত বলে জানা যায়।
এসময় একই পরিবারের সদস্য- মোঃ আলমগীর (৪৬), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- রাজিয়া বেগম, এবং তার স্ত্রী শিউলি বেগম (৪০), সাং- সাতবাড়িয়া, চৌকিদার বাড়ী, কচুয়া থানা, এই দুজনকে ১০ গ্রাম করে মোট ২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বিভিন্ন আলামতসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে সাতবাড়িয়া গ্রামের ৬ নং ওয়ার্ড, ১০ নং উত্তর গহর এলাকার একই পরিবারের শরীফ হোসেন (৩০), পিতা- মীর হোসেন, মাতা- তাহেরা বেগম, তাকে- ১০ পিস ইয়াবাসহ, আরিফ হোসেন (২৮), পিতা- মীর হোসেন, মাতা- তাহেরা বেগম, তাকে- ৬ পিস ইয়াবাসহ এবং মীর হোসেন (৬০), পিতা- আব্দুল মালেক, তাকে- ৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরীফ হোসেন ও আরিফ হোসেনকে ২ বছর করে এবং মীর হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে তাদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া