বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত...
০৭ মে, ২০২৬ ০২:৩৮ অপরাহ্ন

  

বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত...

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৭-০৫-২০২৬ ০১:১৭ অপরাহ্ন
বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত...
বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

"United Humanity" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯ ঘটিকায় জেলা রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গনে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, ১৮৬৩ সালে মানবসেবার মহান উদ্দেশ্যকে সামনে রেখে রেড ক্রিসেন্ট সোসাইটির যাত্রা শুরু হয়। যুদ্ধের ময়দানে যখন আহত মানুষের পাশে দাঁড়াতে অনেকেই ভয় পেতেন, তখন রেড ক্রিসেন্টের সদস্যরা সাহসিকতার সঙ্গে যুদ্ধাহতদের উদ্ধার করে চিকিৎসা ও সেবা প্রদান করতেন। সেই মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজও রেড ক্রিসেন্ট সমাজের অসহায়, হতদরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করে যাচ্ছে।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। রেড ক্রিসেন্টের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন অনুদান ও সহায়তা কার্যক্রম রয়েছে। সেগুলো রেড ক্রিসেন্টের মতো মানবিক সংগঠনের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া গেলে সরকারের উদ্যোগ সফল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি অনুষ্ঠানের সভাপতিকে জেলা পরিষদের অনুদান ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে রেড ক্রিসেন্টের সেবামূলক কাজ আরও সম্প্রসারণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান- এ কে এম সলিম উল্ল্যাহ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন, সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য তমাল কুমার ঘোষ এবং আজীবন সদস্য খলিলুর রহমান গাজী।

জেলা ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরী এবং জেলা ইউনিটের বিভাগীয় প্রধান (আইসিটি, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) জিয়াউল হাসান ফাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান ও সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের যুব সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা মানবসেবা, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মানবতার সেবায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে মানবকল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৭-০৫-২০২৬ ০১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া