শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৭-০৫-২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন |
আগামী ১৬ মে ২০২৬ খ্রি. মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এর চাঁদপুর সফরের কর্মসূচি নির্ধারিত রয়েছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর উপলক্ষে জেলা প্রশাসনের গৃহীত প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন ও তদারকির লক্ষ্যেই পানি সম্পদ মন্ত্রী আজ চাঁদপুর সফর করেন। তিনি প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ সংশ্লিষ্ট ভেন্যুসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
মাননীয় পানি সম্পদ মন্ত্রীর শুভাগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) মোঃ রবিউল হাসান।
চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে নির্বিঘ্ন ও সফল করতে জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা ভেন্যুগুলোর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
মন্ত্রী মহোদয় যখন বিভিন্ন ভেন্যু ও প্রস্তুতিমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেন, তখন তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। এ সময় তাঁরা ভেন্যুর নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরে এখন সাজ সাজ রব বিরাজ করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া