চাঁদপুরে আপন ভাইয়ের কতৃক জাল দলিলে, ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ...
১০ মে, ২০২৬ ০৫:২০ অপরাহ্ন

  

চাঁদপুরে আপন ভাইয়ের কতৃক জাল দলিলে, ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ...

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৯-০৫-২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
চাঁদপুরে আপন ভাইয়ের কতৃক জাল দলিলে, ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ...
চাঁদপুরে আপন সহোদর ভাইয়ের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে অন্য ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের গুণরাজদী এলাকার বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন এলাকায়। এ ঘটনায় গত ৫ মে ভুক্তভোগী ভাই-বোনদের পক্ষ থেকে ছোট ভাই মো. শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী ভাই-বোনরা প্রশাসন এবং চাঁদপুর সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক-এর কাছে সুবিচার চেয়েছেন।

থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করেন, গুণরাজদী এলাকার মৃত ইদ্রিস আলী ভূঁইয়া ও মনুজা বেগমের ৪ ছেলে ও ৪ মেয়ে। বাবা-ময়ের মৃত্যুর পর সব সন্তানরাই ওয়ারিশ সূত্রে করতে সম্পত্তি পেয়েছেন। তাদের এক ভাই আব্দুল লতিফ ভুইয়া নিজের সম্পত্তি বিক্রি করে জাল দলিলের মাধ্যমে অন্য ভাই-বোনদের সম্পত্তি আত্মসাত করেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি বিষয়টি চাঁদপুর সদর এসিল্যান্ডকে অবহিত করেন। পরবর্তীতে এসিল্যান্ড সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের পক্ষে রায় দেন। এ রায় অমান্য করে আব্দুল লতিফ ভুইয়া গত এক মাস ধরে রাতের আঁধারে ওই সম্পত্তি দখল করছেন।

ভুক্তভোগী মো. শফিকুর রহমান ভূঁইয়া এবং হাবিবুর রহমান ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমাদের ভাই আব্দুল লতিফ ভুইয়া স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মাইনুদ্দিন মানিকের নেতৃত্বে আমাদের প্রতি এই জুলুম করা হচ্ছে। তারা বহিরাগতদের নিয়ে আমাদের ভয়ভীতি ও হয়রানির করছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে চাঁদপুরের প্রশাসনের পাশাপাশি আমাদের সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছি।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-০৫-২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 39 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া