চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
০৪ জুলাই, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১০-০৫-২০২৬ ১০:২৮ অপরাহ্ন
চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নয় দিনব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্বের প্রতিযোগিতা। রোববার (১০ মে) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম সলিম উল্যা সেলিম।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা।চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

এছাড়াও বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক মন্ডলী এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রোববার সকাল থেকেই ফুটবল, ক্রিকেট, কাবডি, সাঁতার, ব্যাডমিন্টন ও কারাতেসহ মোট ৮টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য ফলাফলগুলো হলো,ফুটবল (বালিকা): চাঁদপুর সদর উপজেলা ১-০ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জান্নাতুল ফেরদৌস।ফুটবল (বালক): মতলব উত্তর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রবিন মিজি।কাবাডি: বালকদের ইভেন্টে মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন ও কচুয়া রানার্সআপ হয়। বালিকাদের ইভেন্টে মতলব দক্ষিণকে হারিয়ে চাঁদপুর সদর চ্যাম্পিয়ন হয়।ক্রিকেট: বালকদের ইভেন্টে চাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন ও শাহরাস্তি রানার্সআপ হয় (ম্যান অব দ্য টুর্নামেন্ট: অন্তর ঘোষ প্রান্ত)। বালিকাদের ইভেন্টে মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন ও কচুয়া রানার্সআপ হয় (ম্যান অব দ্য টুর্নামেন্ট: উপমা সরকার)।মার্শাল আর্ট: চাঁদপুর সদর, পৌরসভা, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার মোট ৮ জনকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরস্কার দেওয়া হয়।

সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনন্য ভূমিকা রাখবে।" তিনি বিজয়ীদের আগামীতে কুমিল্লা অঞ্চল পর্বে সফলতার জন্য শুভকামনা জানান।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন জানান, ৮টি ইভেন্টে জেলার ১২ থেকে ১৪ বছর বয়সী মোট ২২০৪ জন শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করেছিল। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে মোট ৩০৮টি পুরস্কার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ মে সিলেট স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেছিলেন। জেলা পর্যায়ের বিজয়ীরা এখন পর্যায়ক্রমে অঞ্চল, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে লড়াই করার সুযোগ পাবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-০৫-২০২৬ ১০:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 91 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া