শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১০-০৫-২০২৬ ১০:৩৭ অপরাহ্ন |
চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৩ টায় অনুষ্ঠিত এ খেলায় পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, সুন্দর ও সুষ্ঠভাবে আমাদের চাঁদপুর জেলার নতুন কুঁড়ি স্পোর্টস এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে আগামীতে জাতীয় পর্যায়ে তারা চাঁদপুরের মূখ উজ্জল করবে বলে আমি প্রত্যাশা করি। পরে তিনি সকল অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রসাশন ও অর্থ) নাদিরা নূর।
সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ সমাপনী অনুষ্ঠানে মোট আটটি ইভেন্ট এর মধ্যে বালক ফুটবল চ্যাম্পিয়ন চাঁদপুর সদর উপজেলা, রানার্সআপ মতলব উত্তর। বালিকা চাঁদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন ও রানার্স আপ মতলব দক্ষিণ উপজেলা।
ক্রিকেট প্রতিযোগিতায় বালক চাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন ও রানার্স আপ শাহরাস্তি উপজেলা। বালিকা মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন ও কচুয়া উপজেলা রানার্সআপ।
কাবাডি প্রতিযোগিতা বালক মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ কচুয়া উপজেলা। বালিকা চ্যাম্পিয়ন চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ রানার্সআপ।
সাঁতার প্রতিযোগিতায় বালক, ৫০ মিটারের মুক্ত সাঁতার হাজিগঞ্জ, চিৎ সাঁতার চাঁদপুর সদর, বুক সাঁতার চাঁদপুর পৌরসভা, প্রজাপতি সাঁতার মতলব উত্তর চ্যাম্পিয়ন হয়।
সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটারের মুক্ত সাঁতারে বালিকা চ্যাম্পিয়ন, চিৎ সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার চাঁদপুর সদর চ্যাম্পিয়ন হয়।
অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বালক ১০০ মিটার দৌড় মতলব দক্ষিণ, ২শ মিটার দৌড় মতলব দক্ষিণ, দীর্ঘ লাফ মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন হয়।
অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বালিকা ১০০ মিটার দৌড় চাঁদপুর সদর, ২শ মিটার দৌড় হাজিগঞ্জ, দীর্ঘ লাফ হাজিগঞ্জ চ্যাম্পিয়ন হয়।
দাবা প্রতিযোগিতায় বালক মতলব দক্ষিণ চ্যাম্পিয়ন ১ম রানার্সআপ হাজিগঞ্জ, ২য় রানার্সআপ ফরিদগঞ্জ।
দাবা প্রতিযোগিতায় বালিকা চ্যাম্পিয়ন মতবল দক্ষিণ, ১ম রানার্সআপ হাজিগঞ্জ, ২য় রানার্সআপ হাজিগঞ্জ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বালক (একক) মতলব উত্তর চ্যাম্পিয়ন, রানার্স আপ কচুয়া উপজেলা। বালক দ্বৈত চ্যাম্পিয়ন চাঁদপুর পৌরসভা, রানার্সআপ হাইমচর।
বালিকা (একক) চ্যাম্পিয়ন হাজি গঞ্জ, রানার্স আপ মতলব দক্ষিণ। বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন মতলব দক্ষিণ, রানার্স আপ চাঁদপুর পৌরসভা।
মার্শাল আর্ট ( ৪৫ কেজির উর্দ্ধে) কারাতে, বালক চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, রানার্সআপ কচুয়া উপজেলা। মার্শাল আর্ট (৪৫ কেজির নিচে) কারাতে বালক চাঁদপুর পৌরসভা চ্যাম্পিয়ন, রানার্স আপ কচুয়া উপজেলা।
মার্শাল আর্ট বালিকা কারাতে(৪৫ কেজির উর্দ্ধে) চ্যাম্পিয়ন ও রানার্সআপ চাঁদপুর পৌরসভা। মার্শাল আর্ট জুডো বালিকা (৪৫ কেজির উর্দ্ধে) চ্যাম্পিয়ন ও রানার্স আপ মতলব দক্ষিণ।
মার্শাল আর্ট উশো বালিকা(৪৫ কেজির উর্দ্ধে) চ্যাম্পিয়ন ও রানার্স আপ মতলব দক্ষিণ উপজেলা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটগণ, জেলা ক্রিড়া অফিসার, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়রা এবং অভিভাবকগন।
উল্লেখ্য, জেলায় মোট অনলাইন রেজিস্ট্রেশন করে ২ হাজার ২শত ৪জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া