শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-০৫-২০২৬ ০৭:১৭ অপরাহ্ন |
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ মে রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হাইমচর থানার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হাদিস আলী হাওলাদারের বাড়িতে অভিযান চালায়।অভিযানে বাড়ির নিচতলার একটি কক্ষে জুয়ার আসর চলাকালে ৭ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মোঃ মঞ্জুরুল হক (৫১), এস এম কবির (৫০), দেলোয়ার হোসেন (৫১), পারভেজ হাওলাদার (৪৮), মাহবুব সরদার (৫৫), বাদল মুন্সী (৫৪) ও খোকন (৫৮)। তারা সবাই হাইমচর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১০০০ টাকার ১০টি নোট, ৫০০ টাকার ১৬টি নোট এবং ১০০ টাকার ৩০টি নোটসহ মোট ২১ হাজার টাকা জব্দ করা হয়। একই সঙ্গে জুয়ার কাজে ব্যবহৃত ৪৮টি তাস উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া