শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১১-০৫-২০২৬ ১১:৩২ অপরাহ্ন |
ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ রোকেয়া বেগম প্রকাশে খুকি (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত খুকি হালসাং সূত্রে ওই গ্রামের বাসিন্দা প্রশাসনের তালিকা ভুক্ত মাদক কারবারী মো. আবদুল করিমের স্ত্রী। এর আগেও ফরিদগঞ্জ ও রায়পুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রবিবার (১০ মে) দিবাগত রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের দিকনির্দেশনা উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে অভিযান চালানো হয়। উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান সরকার, মো. হুমায়ুন কবির ও অতিরিক্ত উপপুলিশ পরিদর্শক (এএসআই) জুমায়েত হোসেন জুয়েল’র নেতৃত্বে পুলিশের একটি দল রোকেয়া বেগম প্রকাশে খুকি-কে ৫০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে।
জানা যায়, মো. আবদুল করিম ও রোকেয়া বেগম খুকি দম্পত্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও নিরাপদে মাদক কারবারের স্বার্থে ফরিদগঞ্জ-রায়পুর বর্ডার এলাকা চরমান্দারি গ্রামে বসতি গড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, রোকেয়া বেগম খুকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (১১ মে) আদালতে পাঠানো হয়েছে। এর আগেও সে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলার আসামী। এখন তার বিরুদ্ধে ১২টি মামলা সম্পন্ন হলো। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া