শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৩-০৫-২০২৬ ০৫:৪২ অপরাহ্ন |
বুধবার (১৩ মে ) সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় আইনজীবী ও নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানান।
মিছিল শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি- অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহিন।
ফোরামের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সদর থানা বিএনপির সাংগঠনিক- সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা জজ আদালতের পিপি- অ্যাড. কুহিনুর বেগম, জিপি- অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি- অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক- অ্যাড. জাকির হোসেন ফয়সাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্পেশাল পিপি- অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতি ও ফোরামের সাবেক সভাপতি- অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী- অ্যাড. হেদায়েতুল্লাহ, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. আবুল কালাম সরকার, অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, অ্যাড. আক্তার সরকার, অ্যাড. মাসুদ প্রধানীয়া, অ্যাড. নাজিমুল্লাহ বাপ্পি, অ্যাড. সায়েম, অ্যাড. তৌহিদুল ইসলাম তরুন, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. মাহমুদুল হাসান কবির, অ্যাড. সানি, অ্যাড. জাবির হোসেন, অ্যাড. রাশেদ মাহমুদ, অ্যাড. আবু বকর মুন্না, অ্যাড. রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা এ আগমনকে ঐতিহাসিক উল্লেখ করে সর্বস্তরের নেতাকর্মীদের সফল আয়োজন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া