প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে- সোনালী অতীত ফুটবল একাডেমীর স্বাগত মিছিল...
১৪ মে, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে- সোনালী অতীত ফুটবল একাডেমীর স্বাগত মিছিল...

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৪-০৫-২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে- সোনালী অতীত ফুটবল একাডেমীর স্বাগত মিছিল...
আগামী ১৬ মে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমি। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ৩টায় একাডেমি প্রাঙ্গণ থেকে স্বাগত মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমির সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন একাডেমির বর্তমান ছেলে ও মেয়ে ফুটবলাররা। এসময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আনোয়ার হোসেন মানিক, সাবেক জাতীয় ফুটবলার জাহাঙ্গীর গাজী এবং সাবেক ফুটবল খেলোয়াড় আজিউল্লা মিয়া জিন্নাসহ একাডেমির সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

এসময় সাবেক ফুটবলার, বর্তমান কোচ ও তরুণ খেলোয়াড়দের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদপুরে একটি আধুনিক একক ফুটবল মাঠ নির্মাণের জোর দাবি জানানো হয়। তারা বলেন, পৃথক ফুটবল মাঠ না থাকায় খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। একটি মানসম্মত ফুটবল মাঠ নির্মাণ করা হলে বর্তমান প্রজন্ম ফুটবলের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠবে এবং জেলার উদীয়মান ফুটবলাররা সঠিক পরিবেশে প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ পাবে।

ফুটবল সংশ্লিষ্টরা আরও বলেন, চাঁদপুরের ক্রীড়াঙ্গনে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে। প্রয়োজন শুধু উপযুক্ত সুযোগ-সুবিধা ও একটি নির্দিষ্ট ফুটবল মাঠ। এমন উদ্যোগ বাস্তবায়ন হলে ভবিষ্যতে চাঁদপুর থেকে আরও প্রতিভাবান ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৪-০৫-২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 34 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া