শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ১৪-০৫-২০২৬ ১০:৩৭ অপরাহ্ন |
চাঁদপুরের বাবুরহাট এলাকায় জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ দখল ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাবুরহাট পেন্নাই সড়কের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয় এবং ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দোকানের মালামাল সড়কের ওপর রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিলেন। এতে যানজট ও দুর্ভোগ বাড়ছিল।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ যেন পুনরায় সড়ক ও ফুটপাত দখল না করেন। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক দখলের কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা । এ সময় পৌরসভা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান ও জরিমানা
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া