লঞ্চে প্রসবের পর সংকটাপন্ন মা ও নবজাতককে কোস্ট গার্ডের সহায়তা
১৫ মে, ২০২৬ ০৫:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

লঞ্চে প্রসবের পর সংকটাপন্ন মা ও নবজাতককে কোস্ট গার্ডের সহায়তা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১৪-০৫-২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
লঞ্চে প্রসবের পর সংকটাপন্ন মা ও নবজাতককে কোস্ট গার্ডের সহায়তা

​চাঁদপুরের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে প্রসব পরবর্তী সংকটাপন্ন এক প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত এই সহায়তা প্রদান করা হয়।

​কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এদিন সকালে ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামক লঞ্চে করে এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রম করার সময় ওই নারী সন্তান প্রসব করেন। এতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের সহায়তা চায়।

​তাৎক্ষণিক সাড় দিয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিকেল টিম লঞ্চঘাটে পৌঁছে মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁদের উদ্ধার করে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

​বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তার পাশাপাশি মানবিক বিপর্যয়ে কোস্ট গার্ড সর্বদা সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৪-০৫-২০২৬ ১১:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া