চট্টগ্রামে জানাজার পর স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ইঞ্জিনিয়ার মোশাররফের শেষ বিদায়
১৫ মে, ২০২৬ ০৫:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চট্টগ্রামে জানাজার পর স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ইঞ্জিনিয়ার মোশাররফের শেষ বিদায়

চট্টগ্রাম ব্যুরো:
১৫-০৫-২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে জানাজার পর স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ইঞ্জিনিয়ার মোশাররফের শেষ বিদায়

চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হলো বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। জানাজার নামাজ শেষে রণাঙ্গণের এই সেনানীর বিদায় হয়েছে উত্তাল স্লোগানে স্লোগানে।  

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সোয়া ১১টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গগনবিধারী স্লোগানে কেঁপে উঠে ওয়াসা মোড়। হাজার হাজার জনতা ইঞ্জিনিয়ার মোশাররফের সহযোদ্ধা, রাজনৈতিক সহচর ও অনুসারীরা অ্যাম্বুলেন্স ঘিরে স্লোগান ধরেন।
তাদের কণ্ঠে ওঠে ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান।

নেতাকর্মীরা স্লোগান ধরে প্রিয় নেতার মরদেহবাহী গাড়ির সাথে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে বের হয়ে আসেন। এসময় পুলিশ সদস্যরা মাঠের মূল ফটকে দাঁড়িয়ে ছিল। অ্যাম্বুলেন্সটি মীরসরাইয়ের ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়।জানাজায় সব রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ শামিল হন।

চট্টগ্রাম সিটির মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জানাজার পরে বলেন, “বর্ণাঢ্য একজন রাজনীতিবিদ বৃহত্তর চট্টগ্রামের জন্য অনেক অবদান রেখেছেন প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

“উনার অবদানের জন্য চট্টগ্রামবাসী উনাকে সবসময় স্মরণে রাখবেন। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন উনাকে জান্নাতবাসী করেন। চট্টগ্রামবাসী উনাকে সবসময় স্মরণ রাখবে।”

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে তার ভূমিকা চিরদিন মনে রাখতে হবে। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সারাজীবন তার সাথে রাজনীতি করেছি।”

সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, “পাকিস্তান আমল থেকে উনার সাথে আমার স্মৃতি। চট্টগ্রামের উন্নয়নে অনেক উদ্যাোগ নিয়েছেন। তিনি কথা শুনতেন। চট্টগ্রামের ইতিহাসে মোশাররফ হোসেন এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবে।

“মুক্তিযুদ্ধের প্রথম কাতারের নেতা তিনি। যুদ্ধে অনেক প্রেরণা, উৎসাহ ও ভূমিকা তার। চট্টগ্রামের উন্নয়নে উনার ভূমিকা অনেক বড়। তার কথা বলে শেষ করা যাবে না। উন্নয়ন পরিকল্পনা তিনি ভালো বুঝতেন। আজ উনি চলে যাচ্ছেন। তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। রাজনীতিবিদ হিসেবে উনি কেমন আজকের এইদিনে এমন জানাজা তা প্রমাণ করে।”

মোশাররফ হোসেনের সন্তান সাবেদুর রহমান বলেন, “দীর্ঘদিন আইসিইউতে থাকার পর তিনি চলে গেছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের উন্নয়নে উনি কাজ করেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
“উনার দীর্ঘ পথচলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই জানাজা আয়োজনে সহযোগিতার জন্য।”

শ্রদ্ধা জানান সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলম, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, মিরসরাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা অংশ নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।


চট্টগ্রাম ব্যুরো: ১৫-০৫-২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া