শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৬-০৫-২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন |
শনিবার (১৬ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়ন করবো। এতে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে।”
তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল পুনঃখনন কর্মসূচির মতো উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে গ্রাম থেকে শহর—সব শ্রেণির মানুষ উপকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “প্রথম পর্বের আন্দোলন সফল হয়েছে। এখন দ্বিতীয় পর্বে দেশকে পুনর্গঠন করতে হবে।” তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে, প্রশাসনকে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি যখন জনগণের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে, তখন কিছু মহল বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া দায়িত্ব বাস্তবায়নে সরকার কাজ করে যাবে। কেউ ষড়যন্ত্র করে বাধা দিতে চাইলে জনগণই তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। জনগণের সমর্থন যতদিন থাকবে, দেশের জন্য কাজ করে যাবো।” পাশাপাশি তিনি নতুন প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া