ডিএইচএমএস পরীক্ষা-২০২৫ এর সকল বর্ষের ফলাফল প্রকাশ
১৯ মে, ২০২৬ ০৬:১৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ডিএইচএমএস পরীক্ষা-২০২৫ এর সকল বর্ষের ফলাফল প্রকাশ

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
১৯-০৫-২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
ডিএইচএমএস পরীক্ষা-২০২৫ এর সকল বর্ষের ফলাফল প্রকাশ
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে পরিচালিত ডিএইচএমএস (DHMS) পরীক্ষা-২০২৫ এর সকল বর্ষের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) ডিএইচএমএস প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তরের মধ্য দিয়ে এই ফল ঘোষণা করা হয়।

কাউন্সিলের চেয়ারম্যানেরর নিকট ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলাম। এ সময় কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল দেখার নিয়ম: পরীক্ষার্থীরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইট লিংক: www.bhmec.gov.bd


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৯-০৫-২০২৬ ০৫:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া