শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৯-০৫-২০২৬ ০৫:৩২ অপরাহ্ন |
মঙ্গলবার (১৯ মে) সকালে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন এবং প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। র্যাব বিলুপ্তির দাবি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন, র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন, র্যাব আর আগের মতো করে থাকছে না। এতদিন বাহিনীটি আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করলেও এখন এর জন্য একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আইন তৈরি হচ্ছে। এই নতুন আইনের মাধ্যমে র্যাবের জবাবদিহিতা ও কার্যক্রমসহ সবকিছু অনেক বেশি ওয়েল-ডিফাইনড থাকবে। এর অংশ হিসেবে বাহিনীর নাম ও পোশাকেও পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে, রাষ্ট্রে একটি দক্ষ ‘এলিট ফোর্স’ থাকার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রচলিত পুলিশ বাহিনী যা পারে না, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক ইক্যুইপমেন্টের কারণে এই এলিট ফোর্স তা সফলভাবে মোকাবিলা করতে পারে। নতুন আইনের ফলে অতীতের মানবাধিকার লঙ্ঘনের মতো ঝুঁকিগুলো আর থাকবে না।
রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে এই বাহিনীকে আর ব্যবহার করা হবে না বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘পরবর্তী যে বাংলাদেশ আমরা তৈরি করতে চেয়েছি, তার প্রধান উদ্দেশ্যই হলো ‘ইনসাফ’ বা ন্যায়বিচার কায়েম করা। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ করা হবে।’
তিনি বলেন, যেকোনো নাগরিকের ক্ষেত্রে সরকার আইনের শাসন ও ন্যায়বিচারের মৌলিক নীতি অনুসরণ করবে।
ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বন্যা ও ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ না রেখে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে সংশোধন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সংরক্ষণের এই অপশন যুক্ত করে নতুনভাবে প্রজেক্টটি কারেক্ট বা সংশোধন করে উপস্থাপনের কাজ চলছে। জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই এটি করা হচ্ছে। সূত্র: বাসস
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া