শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৫-২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন |
বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে এই রুটে আইদি ও বোগদাদ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং প্রায় ১০ জন শ্রমিককে আহত করে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসাধীন শ্রমিকেরা জানান, স্কুল মাঠে রাখা বাসে অবস্থানরত শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ বলেন, ‘এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। খুব দ্রুত সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া