হাইমচরে ফিদাক সমাজকল্যাণ পরিষদের অসহায়দের মাঝে কোরবানির গোশত বিতরণ
২৯ মে, ২০২৬ ০৮:৫৩ অপরাহ্ন

  

হাইমচরে ফিদাক সমাজকল্যাণ পরিষদের অসহায়দের মাঝে কোরবানির গোশত বিতরণ

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৯-০৫-২০২৬ ০৫:০৫ অপরাহ্ন
হাইমচরে ফিদাক সমাজকল্যাণ পরিষদের অসহায়দের মাঝে কোরবানির গোশত বিতরণ

চাঁদপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাঁদপুরের হাইমচরে অসহায় পরিবারের মাঝে কোরবানির গরুর গোশত বিতরণ করেছে স্থানীয় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘ফিদাক সমাজকল্যাণ পরিষদ’।

গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের বাংলাবাজারে সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর হোসাইন সালামের সভাপতিত্বে এবং পিএম শরিফের ও আরিফ পাটওয়ারী এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা মো. আলী আহমদ। তিনি বলেন, “এটি কোনো সাময়িক সাহায্য নয়, বরং সমাজের প্রতি তরুণদের গভীর দায়বদ্ধতার প্রকাশ।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কুদরত উল্যাহ, সাধারন সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর পাটোয়ারী, ইউসুফ গাজী ও পারভেজ খান। এছাড়াও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক রাজু খান, সহ-সাংগঠনিক মোয়াজ বেপারী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার সুজন, ও এসকে সোহেল সহ সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী বিতরণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।

​সংগঠনটির নেতৃবৃন্দের সাথে আলাপকালে জানা যায়, প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম মিঝি, পরিচালক দেলোয়ার হোসেন টেলু, ইব্রাহিম পাটোয়ারী, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলামিন সারোয়ার এবং বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল পাটোয়ারীর যোগ্য নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক কাজ করে আসছে। ঈদে গোশত বিতরণ ছাড়াও সংগঠনটি নিয়মিত অসহায়দের বিয়েতে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

​বর্তমান বাজারের চড়া মূল্যের সময়ে ঈদের দিন বিকেলে আকস্মিক এই উপহার পেয়ে এলাকার শতশত অভাবী মানুষের মুখে স্বস্তির হাসি ফোটে। স্থানীয় সচেতন মহল তরুণদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৯-০৫-২০২৬ ০৫:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 9 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া