হাজীগঞ্জে বোগদাদ বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু
৩১ মে, ২০২৬ ০৪:২৬ অপরাহ্ন

  

হাজীগঞ্জে বোগদাদ বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
৩১-০৫-২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন
হাজীগঞ্জে বোগদাদ বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ বাসের চাপা পড়ে বিল্লাল হোসেন (৪৮) নামে হাসপাতালের দারোয়ানের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন পাশবর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস্ সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঠিক তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের অপর বাস। বোগদাদ বাসটি আইদি বাসটি অতিক্রম করতে চেয়েছিলো, কিন্তু আইদি পরিবহনের বাসটি বোগদাদকে অতিক্রম করার সুযোগ না দিলে বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ বাসটি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরন করেন।

সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরেই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া বলেন, তার তিন সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩১-০৫-২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 22 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া