শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০১-০৬-২০২৬ ০৬:৪৯ অপরাহ্ন |
সোমবার (১ জুন) বাদ জোহর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ যোহরার সামনে দু'বারের এই ইউপি চেয়ারম্যানের জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ পড়ান এবং জানাযা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবার শরীফের বর্তমান পীর আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।
জানাজা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদা।
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধাক্ষ বশির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার,সমাজসেবক ও রাজনীতিবিদ গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবান রানা, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, রাজনীতিবিদ ও সমাজসেবক হেলাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরসৌস, সাবেক জনপ্রতিনিধি মাহবুব আলম মিষ্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ কবির হোসেন। বাদ আসর স্থানীয় ছোট হলদিয়া গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুম এই ইউপি চেয়ারম্যান কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, দু'বারের এই ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় তার নিজ বাড়ীতে গত রাতে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া