মতলবে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মামা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু
১৩ জুন, ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মতলবে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মামা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান
০৩-০৬-২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন
মতলবে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মামা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি (২১) ও তার ভাগ্নি ইশাত (১৪)। মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব সেতুর দক্ষিণ প্রান্তের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌরসভার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপরদিকে ইশাত ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাসকারী মো. জুয়েলের মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মতলবে নানা বাড়িতে বেড়াতে এসেছিল সে। স্বজনদের সূত্রে জানা যায়, ফজলে রাব্বি তার ভাগ্নি ইশাতকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত একটি থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হন। চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম জানান, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়ক বিভাগের একটি ট্রাকের চালক তাকে থামিয়ে দুর্ঘটনার বিষয়টি জানান। পরে তিনি আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, ফজলে রাব্বিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ফজলে রাব্বি নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার ভাগ্নিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শিখাতে গিয়ে মামা রাব্বির মৃ/ত্যু!

মিজানুর রহমান ০৩-০৬-২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া