দেশের ৪৯২ উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন

  

দেশের ৪৯২ উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
০৩-০৬-২০২৬ ০২:৩৭ অপরাহ্ন
দেশের ৪৯২ উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবায় জনগণের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে ৫০ শয্যার ৪৯২টি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা জানান।

মন্ত্রী জানান, এরইমধ্যে আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। বাকি ৪৯২টি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে উল্লেখ করে তিনি বলেন, গণপূর্ত বিভাগ অবকাঠামোগত প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে। প্রধানমন্ত্রী এসব হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান।

এ ছাড়া এসব হাসপাতালের প্রতিটিতে দুজন করে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর—এই চার বিভাগীয় শহর এবং কুমিল্লা জেলা সদরে মোট পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে।

তিনি জানান, এই হাসপাতালগুলোর প্রতিটির জন্য এক হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে এবং প্রধানমন্ত্রী গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই জনবল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, আজ সূর্যাস্তের আগেই প্রতিবেদন জমা হবে।

তিনি আরও বলেন, ‘চরম অবহেলার কারণে’ শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অনলাইন ডেস্ক ০৩-০৬-২০২৬ ০২:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া