চাঁদপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৮ জুন, ২০২৬ ১১:২১ অপরাহ্ন

  

চাঁদপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৬-২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন
চাঁদপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁদপুর জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ই জুন) সকাল ৯ টায় আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রীড়া, সংস্কৃতি, ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন কবির।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাশেম খান, খবির উদ্দিন, সৌরভ হোসেন, হাসান মামুন,কাজী ইমরান, কাশেম খান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহনরত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, অংক দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন দীর্ঘদিন যাবত আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীদেরকে বাছাই করার মাধ্যমে যারা উপজেলার পর্যায়ে প্রথম হয়েছেন শুধুমাত্র তারাই জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছেন।

আজকের এই প্রতিযোগিতা থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন মনোরম পরিবেশে এবং সুন্দরভাবে সকাল থেকে বিকাল অব্দি আমরা সুষ্ঠু সুন্দরভাবে উক্ত খেলাধুলা শেষ করতে পেরেছি। এজন্য জেলা প্রশাসক এবং শিক্ষা অফিসার কে আন্তরিকভাবে আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আজকের এই জেলা পর্যায়ের খেলাধুলা সম্পন্ন করতে পেরেছি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৬-২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 28 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া