শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ০৯-০৬-২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন |
ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি বলেছি, বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে।
সোমবার ট্রাম্পের দেওয়া এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনার পর ইসরায়েল ও ইরান উভয়েই হামলা সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে শান্তিচুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে।
এদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে গুলি ও হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তির লক্ষ্যে চূড়ান্ত আলোচনা চলবে, যদি না অজ্ঞতা বা নির্বুদ্ধিতা এতে বাধা হয়ে দাঁড়ায়।
এছাড়া, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।
এর আগে, রোববার বৈরুতের ওপর ইসরায়েলের প্রাণঘাতী বোমা হামলার মাধ্যমে নতুন করে উত্তেজনার সূচনা হয়। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো শান্তিচুক্তি আংশিকভাবে লেবাননে সংঘাত বন্ধ হওয়ার ওপর নির্ভরশীল। বৈরুত হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রেক্ষিতে, ট্রাম্প রোববার সন্ধ্যায় নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করেছিলেন। তবে সোমবার ভোরে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়।
ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান হাইফার একটি অনুরূপ স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে হামলা চালায়। অনেক ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীরের আকাশে প্রতিহত করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া