শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৯-০৬-২০২৬ ০৭:৩০ অপরাহ্ন |
মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে কোম্পানীর চর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার নুর ইসলামের ছেলে ও বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কয়েকজনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামেন সোহাগ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে সোহাগ গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।আহত অপর ব্যক্তি প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে চলে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে নদী, খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য সচেতন মহল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া