শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-০৬-২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন |
চাঁদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুই পর্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি মে মাসের কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এবারের মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ এসআইসহ বেশিরভাগ পদকই লাভ করেছে কচুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় পুলিশ সদস্যদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে বিকেলে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় এই সভাতেও সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ এবং জনসেবার মানোন্নয়নে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া দিকনির্দেশনা প্রদান করেন।
গত মে মাসের কর্মদক্ষতা ও মানদণ্ড পর্যালোচনা করে সার্বিক বিবেচনায় নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুরস্কৃত (অর্থ পুরস্কার) করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): মো. আজিজুল ইসলাম, কচুয়া থানা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): মো. রাশেদুল হক, কচুয়া থানা। শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা: এসআই (নিঃ) রুবেল সরকার, কচুয়া থানা। (তিনি ২৬ কেজি মাদক এবং ১০৫ পিস ইয়াবা উদ্ধার করেছেন)।
শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম-২, কচুয়া থানা। ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী কর্মকর্তা: এসআই (নিঃ) ফ.ম শাহজাহান, কচুয়া থানা। (তিনি কচুয়া থানার একটি হত্যা মামলার ২ জন আসামিকে গ্রেফতার ও তাদের জবানবন্দী গ্রহণে ভূমিকা রাখেন)। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই (নিঃ) আব্দুল আলীম, সদর মডেল থানা। (তিনি মোট ৪০টি পরোয়ানা নিষ্পত্তি করেছেন)। শহর ও যানবাহন শাখার শ্রেষ্ঠ অফিসার: টিআই প্রবীর কুমার দাশ। (তিনি সড়ক পরিবহন আইনে ৭২টি মামলা রুজু এবং ৩,০১,০০০/- টাকা জরিমানা আদায় করেছেন)।
উক্ত জোড়া সভায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মাহির আসেফ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি-ডিবি, ট্রাফিক পরিদর্শক, কোর্ট পরিদর্শকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া