শাহতলীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল গাজী ইয়াবাসহ গ্রেপ্তার
১৩ জুন, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

শাহতলীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল গাজী ইয়াবাসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৩-০৬-২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন
শাহতলীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল গাজী ইয়াবাসহ গ্রেপ্তার
চাঁদপুরে আবারও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল গাজী রবি (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে এসআই আবু নছর নিপুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভাটেরগাঁও এলাকার একটি বাড়ির সামনে থেকে মো. রবিউল গাজী নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রবিউল গাজীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রবিউল গাজী শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বর্তমানে ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে এটি আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


অনলাইন ডেস্ক ১৩-০৬-২০২৬ ০১:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 44 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া