বিশ্বব্যাপী নির্বাচিত ৮ জনের দলে জায়গা পেলেন মতলব দক্ষিণের প্রমোদ বৈদ্য
১৪ জুন, ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন

  

বিশ্বব্যাপী নির্বাচিত ৮ জনের দলে জায়গা পেলেন মতলব দক্ষিণের প্রমোদ বৈদ্য

মিজানুর রহমান
১৩-০৬-২০২৬ ০৮:৫৪ অপরাহ্ন
বিশ্বব্যাপী নির্বাচিত ৮ জনের দলে জায়গা পেলেন মতলব দক্ষিণের প্রমোদ বৈদ্য
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা ROSATOM-এর “Impact Team-2050”-এ একজন নিউক্লিয়ার বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উত্তর উপাদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃতি সন্তান প্রমোদ বৈদ্য। তিনি বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী। ১২ জুন নিজের ফেসবুক পোস্টে প্রমোদ বৈদ্য এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশের ও ভিন্ন ভিন্ন পেশাগত পটভূমির মাত্র ৮ জন তরুণ পেশাজীবীকে নিয়ে গঠিত এই টিম ROSATOM-এর Director General-এর উপদেষ্টা হিসেবে কাজ করে। পাশাপাশি সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নিউক্লিয়ার প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। প্রমোদ বৈদ্য জানান, বিশ্বব্যাপী নির্বাচিত মাত্র ৮ জন তরুণ পেশাজীবীর এই টিমে স্থান পাওয়া তার জন্য যেমন বড় সম্মানের, তেমনি বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তার দাবি, বাংলাদেশ থেকে তিনিই প্রথম এ টিমে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, নতুন এই দায়িত্ব নিউক্লিয়ার প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে মানুষের মধ্যে বিজ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর ধারণা তৈরির কাজকে আরও বিস্তৃত ও অর্থবহ করার সুযোগ এনে দিয়েছে। প্রমোদ বৈদ্য বাংলাদেশ ও বিশ্বের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যৎ গঠনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবার দোয়া, শুভকামনা ও সহযোগিতা কামনা করেন। তার এ সাফল্যে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

মিজানুর রহমান ১৩-০৬-২০২৬ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 4 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া